বিদ্যুৎ বিলের তিন মাসের বিলম্ব ফি মওকুফ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, এর মধ্যে ২৪ হাজার কোটি টাকা বিদ্যুতে ও ২ হাজার কোটি জ্বালানিতে বরাদ্দ থাকছে। আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, একটা সিদ্ধান্ত হয়েছিল যারা বিদ্যুৎ বিল দিতে পারেননি, তারা বিলম্ব ফি ছাড়া (মার্চ, এপ্রিল, মে) তিন মাসের বিল মে মাসে দিতে পারবেন। তবে জুনেও সেটা তারা দিতে পারবেন। মানে বিলম্ব মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিদ্যুৎ খাতে সঞ্চালন লাইনকে গুরুত্ব ও আর জ্বালানিতে গ্যাস অনুসন্ধানকে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (১১ জুন) আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরইমধ্যে বাজেট উত্থাপনের প্রস্তুতি নিয়েছে অর্থমন্ত্রণালয়।

সস্প্রতি অর্থমন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। আসন্ন বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের চেয়ে ৫ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

এর আগে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেয়া হবে। প্রতিবছরই বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার অনুমোদন নেয়ার সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠ আয়োজন করা হয় এবং রাষ্ট্রপতির সুপারিশ নেয়ার সুবিধার্থে সংসদ ভবনে তার উপস্থিতির ব্যবস্থা নেয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অর্থবিভাগ ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার প্রস্তাবনা পাঠিয়েছে। যা চলতি অর্থবছরের চেয়ে ৬ শতাংশ বেশি। এ উন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারের নিজস্ব অর্থ ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বিদেশি সাহায্যের পরিমাণ ধরা হয়েছে ৭০ হাজার ৫০২ কোটি টাকা।