গতকালের ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১৯ এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং এ এসব কথা বলেন মন্ত্রী।
এসময় জমায়েত পরিহার করুন। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের জমায়েত খুবই ক্ষতিকর।’
তিনি আরও বলেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। যা এই সময়ের জন্য ক্ষতিকর। এই ধরনের দায়িত্বহীন কাজ করা উচিত হয়নি। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
বিভিন্ন জেলায় আক্রান্তদের বিশ্লেষণে জানা যায়, সবাই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরাই মূলত সারাদেশে করোনাভাইরাস ছড়িয়েছে।

