ভারত শাসিত কাশ্মীরে সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিন সেনার নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে কাশ্মীরে ‘জিম্মি উদ্ধার’ অভিযানে গিয়ে দেশটির সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে সেখানে।
শনিবার রাতে উত্তর কাশ্মীরের হান্দওয়ারা এলাকায় ওই অভিযানে দুই সন্ত্রাসীও নিহত হয় বলে জানা গেছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারার চাঞ্জমুল্লায় ওই ‘এনকাউন্টারে’ দুই ‘সন্ত্রাসী’ নিহত হন।

