করোনাভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, মাস্ক পড়ে বের হতে হবে। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আর এইসব বিধিনিষেধ অমান্য করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শাস্তি পেতে হবে। কিন্তু এবার শাস্তি দিলেন বাবা। মাস্ক না পড়ায় নিজের ছেলেকে খুন করলেন এক ভারতীয়। শনিবার এ ঘটনা ঘটল ভারতের উত্তর কলকাতায়।
জানা গেছে, ছেলেকে খুন করার পর স্থানীয় শ্যামপুকুর থানায় এসে আত্মসমর্পণ করেন ৭৮ বছরের এক বৃদ্ধ বাবা। নিজেকে বংশীধর মল্লিক বলে পরিচয় দিয়ে তিনি জানান, ছেলেকে খুন করে এসেছি! আত্মসমর্পণ করতে চাই।
বৃদ্ধের এসব কথা শুনে চমকে ওঠেন পুলিশ কমকর্তারা। পরে বংশীধরের বাড়িতে গিয়ে তার ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার শোভাবাজার লেনের বাসিন্দা ওই বৃদ্ধ জানান- বার বার বলা সত্বেও মাস্ক না পড়ে বাড়ির বাইরে বেরিয়েছিল ছেলে শীর্ষেন্দু। তা থেকে বিতর্কের জেরেই ছেলেকে খুন করেছেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইম

