আফ্রিকার দেশ ক্যামেরুনে মাস্ক ও জীবাণুনাশক বিতরণ করায় ৬ বিরোধী দলের রাজনীতিবিদকে গ্রেফতার করেছে দেশটির সরকার।
গ্রেফতারকৃতদের আইনজীবী ও হিউম্যান রাইটস ওয়াচ-এর বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গ্রেফতারের কারণ হিসেবে বলা হয়েছে এর আগে, ক্যামেরুনের সরকার করোনভাইরাস মোকাবিলায় লক্ষ্যে কামটো-র তহবিল সংগ্রহের উদ্যোগ নিষিদ্ধ করেছে। তার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার দেশটির রাজধানী শহরের একটি ব্যস্ত মার্কেট থেকে বিরোধীদলীয় ওই নেতাকর্মীদের গ্রেফতার করে কর্তৃপক্ষ। গ্রেফতারকৃতরা সবাই প্রধান বিরোধীদলীয় নেতা মাউরিচ কামটো-র সমর্থক। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন।

