মোমবাতি জ্বালিয়ে করোনার বিরুদ্ধে ভারতের বিদ্রোহ
০৬ এপ্রিল ২০২০ - ০৯:১৭:২২ পূর্বাহ্ন

করোনাভাইরাসের প্রকোপে ভারতে মৃত্যুর ১১৭ জন। মহামারি এ ভাইরাসের বিরুদ্ধে তাই দেশটির জনগণ একসাথে বিদ্রোহ ঘোষণা করেছে।
জানা যায়, অন্ধকার দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সারা দিয়ে দেশজুড়ে বাড়ির বৈদ্যুতিক আলো নিভিয়ে বাড়ির বারান্দা কিংবা বেলকনিতে দাঁড়িয়ে পুরো দেশবাসী মোমবাতি প্রজ্বলনে শামিল হন।
প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি জানাতে রাত ৯টায় ঘরে ঘরে ৯ মিনিটের জন্য সব আলো নিভিয়ে দেয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘৯ পিএম-৯ মিনিট’ এর ডাকে সাড়া দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে লাখ লাখ লোক যোগ দেয় মোমবাতি প্রজ্বলনে।
সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা রাজনীতিবিদদের তালিকায় প্রথম আসেন দেশটির অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেলেগু দিশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। টু্ইটে তিনি লেখেন, নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে আমার সহনাগরিকদের সঙ্গে আমিও মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছি এবং করোনাভাইরাসকে পরাস্ত করতে আমাদের দায়িত্ব পালন করেছি।
করোনা ভাইরাসের কারণে লকডাউনে আছে দেশটি। এ অবস্থায় মোমবাতি জ্বালিয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক হওয়ার বার্তা দিল ভারত। তাছাড়া বাজি, হর্ন এবং ঘণ্টা বাজানোর পাশাপাশি দেশের শক্তিপ্রদর্শনের বার্তা দিতে চিৎকার করতে শুরু করেন অনেকেই।
সুত্র: এনডিটিভি