যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
Viruses in human lungs, 3D illustration. Conceptual image for viral pneumonia, flu, MERS-CoV, SARS, Adenoviruses and other respiratory viruses


প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই অন্য রাষ্ট্রগুলো।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুসারে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছে ৩৭ হাজার ১৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি। আর মারা গেছে আড়াই হাজার। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬০ হাজার ৫১০ জন।

এছাড়াও স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৮৩৯, ইতালিতে ১ লাখ ৭২ হাজার ৪৩৪, ফ্রান্সে ১ লাখ ৪৭ হাজার ৯৬৯, জার্মানিতে ১ লাখ ৪১ হাজার ৩৯৭, যুক্তরাজ্যে ১ লাখ ৮ হাজার ৬৯২ এবং করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭১৯।

দেশগুলোতে মৃতের সংখ্যা যথাক্রমে স্পেনে ২০ হাজার ২ জন, ইতালিতে ২২ হাজার ৭৪৫, ফ্রান্সে ১৮ হাজার ৬৮১, জার্মানিতে ৪ হাজার ৩৫২, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৭৬ এবং চীনে ৪ হাজার ৬৩২।

বিশ্বে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন।