রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

রাজধানীতে র‍্যাবের অভিযানে বেসরকারি রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় অবিলম্বে এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল ইসলাম।

স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট হাসপাতাল লিমিটেড, উত্তরা এবং রিজেন্ট হাসপাতাল লিমিটেড, মিরপুর ঢাকা (উভয় বেসরকারি হাসপাতাল),গত মার্চ থেকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল।

কিন্তু গত ৬ জুলাই র‌্যাবের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনাকালে রিজেন্ট হাসপাতাল লিমিটেড, উত্তরা শাখায় (মূল শাখা) বিভিন্ন অনিয়ম ধরা পড়ে, যা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে দেখা যায় ওই হাসপাতাল দুটি রোগীদের কাছ থেকে অন্যায়ভাবে বিরাট অংকের টাকা আদায় করছে।

অনুমোদন না থাকা সত্ত্বেও আরটি-পিসিআর পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়া,তাগিদ প্রদান করা সত্ত্বেও লাইসেন্স নবায়ন না করাসহ আরও অনিয়ম করেছে বলে প্রমাণিত হয়।

উল্লেখিত অনিয়মের কারণে এবং দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স -১৯৮২ অনুযায়ী হাসপাতালের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো।

এই প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।