এবার করোনা সংক্রমণ প্রতিরোধে শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসক কাজী আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুরে সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এলাকায় ফিরছেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এদের তালিকা তৈরি করে ধারাবাহিকভাবে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়।
এর পরিপ্রেক্ষিতে ১৩ এপ্রিল ৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে তিন জন নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং একই পরিবারের সদস্য। অন্যজন ঢাকা থেকে এসেছেন। এমন পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী ‘লকডাউন’ ঘোষণা করা হয়।
পেপার’স লাইফ/জেলা

