সুস্থ হয়ে উঠছেন ডা. জাফরুল্লাহ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থ হয়ে উঠছেন। তার ফুসফুসের নিউমোনিয়ার সংক্রমণ ক্রমেই উন্নতি হচ্ছে। পরিমাণে অল্প হলেও নিয়মিত খাবার খাচ্ছেন তিনি। তবে এখনও শ্বাসকষ্ট থাকায় তাকে অল্পমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।

শুক্রবার (১২ জুন) ডা. জাফরুল্লাহর চিকিৎসার দায়িত্বে থাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, ডা. জাফরুল্লাহ স্যার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত কয়েকদিনে তার স্বাস্থ্যের কোনও অবনতি হয়নি, বরং উন্নতি হয়েছে। তার ফুসফুসের নিউমোনিয়া সংক্রমণও কমে আসছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘ডা. জাফরুল্লাহ স্যার সকালে স্বাভাবিকভাবেই নাস্তা করেছেন। এরপর রুমেই কিছুক্ষণ হাঁটা চলা করেছেন। তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরও বলেন, তার জ্বর নেই। তবে হালকা কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। গত ৬ জুনের পর থেকে তার অবস্থার কোনও অবনতি হয়নি।
জানা গেছে, ৪ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস শুরু হলে তার অবস্থার অবনতি হওয়ায় তা সম্পন্ন করা যায়নি। তার ফুসফুসের নিউমোনিয়াও হয়। ৫ জুন তাকে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়।

২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ডা. মামুন মুস্তাফি ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহর। নিয়মিত তার ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে।

উল্লেখ্য, গত ৫ মে ডা. জাফরুল্লাহর করোনা শনাক্ত হয়েছে।