কুড়িগ্রামে করোনা উপসর্গে একজনের মৃত্যু



এবার করোনা উপসর্গে কুড়িগ্রামে একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আজিজার রহমান ইচ্চু নামের মৃত ওই ব্যক্তি  শনিবার (১১ এপ্রিল) সকালের দিকে মারা যায়।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু বক্কর সিদ্দিক এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

এ ঘটনার পরপরই মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ‌্য বিভাগ। সেইসাথে তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার আমিনুল ইসলাম বাচ্চু জানান, নিহতের ছেলে ১১দিন আগে ঢাকার গাজীপুর থেকে এসেছে। সে গাজীপুরে কৃষি শ্রমিকের কাজ করত।

তার বাবা আজিজার রহমান দীর্ঘদিন থেকে জন্ডিস সহ নানা রো‌গে ভুগছিলেন বলে পরিবার থেকে জানানো হয়। তবে নিহতের শরীরে করোনার লক্ষণ ছিল বলে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু বক্কর সিদ্দিক জানান, নিহত ব্যক্তির জ্বর, সর্দি, শ্বাসকষ্ট থাকার খবর পাওয়ায় নিহত ব্যক্তিসহ তার স্ত্রী, ছেলে ও পুত্রবধুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন‌্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

পেপার’স লাইফ/খবর/জেলা