এবার করোনা সংক্রমণের প্রাদুর্ভাব কমাতে দেশের অন্যতম জেলা রাজশাহীকে ‘লকডাউন’ করা হয়েছে। জানা যায়, দুই জন করোনা রোগী শনাক্তের কারণে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসক হামিদুল হক।
নির্দেশনায় বলা হয়, জরুরি সেবাদানকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল রাজশাহীতে বন্ধ থাকবে। এছাড়া রাজশাহী প্রবেশের সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হবে। যাতে কোন যানবাহন রাজশাহী থেকে বের হতে এবং রাজশাহীতে প্রবেশ করতে না পারে।
লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।
জেলা প্রশাসনের জারি করা নির্দেশনায় আরও বলা হয়, সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে ব্যাপকহারে এসব কারণেই ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে রাজশাহী জেলাকে।
পেপার’স লাইফ/জেলা

