প্রাণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে এবার নীলফামারী জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এছারাও, জেলার প্রবেশপথে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।
তবে লকডাউনের মধ্যেও জেলায় অন্যান্য জেলা থেকে মানুষের প্রবেশ বাড়ছে। গত এক সপ্তাহে জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন এক হাজার ১৭৩ জন। এতে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছে নীলফামারীর ২০ লাখ মানুষ।
আইইডিসিআরের তথ্যমতে নারায়ণগঞ্জ ও গাজীপুরকে ডেঞ্জার জোন ঘোষণা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে অসংখ্য মানুষ উত্তরাঞ্চলের নীলফামারী জেলায় আসছেন। বিভিন্ন জেলায় পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট থাকায় প্রধান সড়ক ব্যবহার না করে চোরাপথে ১৩-১৪ জন মিলে মিনিবাসে রাতের আঁধারে নিজ এলাকায় প্রবেশ করছেন তারা। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জানানো হচ্ছে।
তবে অন্যান্য জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে।

