করোনায় যুক্তরাষ্ট্রে আরও ১২ বাংলাদেশির মৃত্যু, মারা গেলেন ৫০ জন


usa corona #paperslife

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ১২ বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতি এ ভাইরাসে মোট মারা গেছেন ৫০ জন বাংলাদেশি।

এখন পর্যন্ত করোনায় ভাইরাসের আক্রান্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৩০০ জন। মারা গেছেন ৫ হাজার ১১০ জন।

গত ২৮ ঘণ্টায় সব দেশকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর রেকর্ড, ১০৪৯ জনের মারা গেছেন।

এদিকে মহামারি করোনাভাইরাসের ছোবলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ১৭০ জনের শরীরে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৪ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

করোনার আরও :

শতবর্ষী বৃদ্ধার করোনা জয় 

নতুন দুই উপসর্গে চেনা যাবে করোনা

যে শহরে শূন্যের কোঠায় নেমেছে করোনা আক্রান্তের সংখ্যা

করোনার বিস্তার রোধে আপনার বাড়ি কি প্রস্তুত?

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৫৭৮ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩৪৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৭৩১ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৬১২ জনের অবস্থা গুরুতর।