ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইতালিতে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনেই বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। তবে আইসোলেশন হলো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর একমাত্র মাধ্যম মনে করেন তারা।
উন্নত পরীক্ষা পদ্ধতি ও রোগীকে সতর্কতার সাথে আইসোলেশনে রাখার কারণে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এলাকার মানুষের করোনায় আক্রান্তের সংখ্যা।
চলতি মাসের ১৩ মার্চ থেকে এ পর্যন্ত একজন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সম্প্রতি আরো একবার পরীক্ষা করা হয়েছে যেখানে কারো করোনা পজেটিভ আসেনি। ভেনেতোর গভর্নর এরই মধ্যে ভো শহরকে স্বাস্থ্যকর স্থান বলে ঘোষণা দিয়েছেন।
ভেনিস থেকে ৫০ কিলোমিটার দূরে ভো শহর। গত মাসে ভো শহরের এর ৩ হাজার ৩০০শ জনগণের করোনা টেস্ট করা হয়। ২৩ ফেব্রুয়ার দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। হিসেব করলে জনসংখ্যার মাত্র ৩ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছিলেন।
প্রথম থেকে করোনা শনাক্ত সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয় এবং কোথাও যাওয়া কারো সাথে দেখা করার বিষয়ে নিষেধ করা হয়। দুই সপ্তাহ পর বিশেষজ্ঞরা আবার পরীক্ষা করেন যেখানে করোনা পজিটিভের মাত্রা কমে দাঁড়ায় মাত্র ০.৪১ শতাংশ।
এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো দেশজুড়ে লকডাউন জারি করেছেন।
ইতালির এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাঁড়িয়েছে ৪ হাজার।

