কল্যাণপুরের নবাবেরবাগ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় দুর্ঘটনায় চারজনের মৃত্যু এবং আরও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
নিহতদের পরিচয় শনাক্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

