স্তন ক্যানসার থেকে বাঁচতে কি খাবেন?



পৃথিবীতে সময়ের সাথে সাথে বাড়ছে মানুষের বিভিন্ন ধরণের রোগের প্রবণতাও। এমনই ভয়ানক একটি হচ্ছে স্তন ক্যানসার। যা দিনকে দিন মানুষের কাছে অধিক ভীতিকর হয়ে উঠছে।

সারা বিশ্বেই আজ মহিলাদের সবচেয়ে অন্যতম বড় আতঙ্ক ‘ব্রেস্ট ক্যানসার’। প্রতি বছরই নতুন করে কয়েক হাজার মহিলা এই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে, চিকিৎসকরা অনিয়ন্ত্রিত জীবনযাপনকেও দায়ী করছেন এই রোগের কারণ হিসাবে।

গ্লোবাল ক্যানসার স্ট্যাটিসটিকস (গ্লোবক্যান) এর মতে, প্রতি বছর বিশ্বে প্রায় ২১ লক্ষ নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। এর ফলে অনেকেই দ্বিধায় পড়ে যান জে, তারা না আবার এতে আক্রান্ত হন। কিন্তু সম্প্রতি ‘ইডা অ্যান্ড জোসেফ ফ্রেন্ড ক্যানসার সেন্টার’ প্রায় ৯৫ হাজার মহিলার উপর খাদ্যাভ্যাসের গবেষণা করে জানান যে, কিছু খাদ্য পদ্ধতি আছে যা মানুষ সঠিক ভাবে মেনে চললে সহজেই এড়ানো যাবে মরণব্যাধি এই রোগকে।

প্রথমত, জাঙ্ক ফুঁড এড়িয়ে চলতে হবে। এমন কি এই খাবারের যে প্যাকেটটি আছে সেখান থেকেও ক্যানসারের উৎপত্তি হতে পারে।

আবার,  ফল-মূল এবং শাক-সবজিতে ভিটামিন এ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ অনেকটা বেশি থাকে। এই খাদ্যগুলি শরীরের ভিতরে গিয়ে ‘প্যাথোজেনেসিস’ নামে একটি যৌগকে নষ্ট করে। যা ব্রেস্ট ক্যানসার’-এর অন্যতম কারণ হতে পারে।

গবেষকরা বলছেন, সবুজ শাক-সবজি, আপেল, ব্রকোলি, গাজর, টম্যাটো, পিঁয়াজ, স্ট্রবেরি ইত্যাদি খাবার গুলো নিয়ম মেনে খেলে ব্রেস্ট ক্যান্সারের আশঙ্কা অনেকটা কমে।

এছাড়াও, ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি এড়াতে ধূমপানকে এড়িয়ে চলতে হবে। মদ্যপান ও রেড মিট খাওয়ার অভ্যাসও কমিয়ে আনতে হবে। রাত জাগার প্রবণতা কমাতে হবে।