ব্রাশ করে কুলি করলে দাঁতের ক্ষতি


paperslife

সাধারণত খাবার পর পরই দাঁতের ওপর ব্যাকটেরিয়ার আবরণ জমতে থাকে। তবে এই ব্যাক্টেরিয়া নির্দিষ্ট সময় পর অর্থ্যাৎ পরিণত হওয়ার পরই দাঁতের ক্ষয় করতে থাকে।

এ কারণেই ১২ ঘণ্টায় একবার ব্রাশ করার পরামর্শ দেন ডেন্টিস্টরা। এর মধ্যে অন্যতম রাতে শোয়ার আগে ব্রাশ করা।

কারণ, দিনের তুলনায় রাতের বেলায় বিশেষ করে ঘুমানের পর মুখে স্যালাইভা (এক ধরনের রস বা লালা যা খাদ্য হজম করে, চিবানোর সময় পিচ্ছল করে এবং ব্যাক্টেরিয়া ধ্বংস করে) নিসরণ কমে যায়।

আর তাই ঘুমানের আগে ব্রাশ করা খুবই উপকারি এবং ব্রাশ করার পর পানি ছাড়া কোনো খাবার না খাওয়াই ভালো।

গবেষণা বলছে, বিশেষ করে রাতে ব্রাশ করার পর পানি দিয়ে কুলি না করলে তা দাঁত ভালো রাখতে ২৫% বেশি কার্যকর।

কারণ, দাঁতের ফাঁকায় ফ্লুরাইড বা টুথপেস্ট ব্যাক্টেরিয়া যেমন ধ্বংস করে তেমনি ব্যাক্টেরিয়ার জন্মানোও রোধ করে।