যে উপায়ে করোনা প্রতিরোধ করা যাবে



চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ব্যাপক প্রাণহানি ঘটেছে ইতোমধ্যে। যা বিশ্বের একশ ১৯টি দেশে ছড়িয়ে গেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু উপায়ে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। আতঙ্কিত না হয়ে এসব উপায় জেনে নিন।

১. জনসমাগম এড়িয়ে চলতে হবে।

২. প্রয়োজন না হলে, ডাক্তারের চেম্বারে না যাওয়া উচিত। কারণ, এরই মধ্যে জানা গেছে, বেশ কয়েকজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রোগী দেখেছেন। আর ডাক্তারের কাছে যেহেতু অসুস্থরাই যান, সে ক্ষেত্রে আক্রান্তের জন্য ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলা উত্তম। এছাড়াও ডাক্তারের সাথে অনলাইনে কথা বলে নিতে পারেন।

৩. নির্মল বাতাস গ্রহণের চেষ্টা করতে হবে। বায়ূ দূষণ কমানোর চেষ্টা করতে হবে এবং দূষিত এলাকা এড়িয়ে চলতে হবে।

৪. করোনা সঙ্কটে সঠিক নিয়ম পালনের বিকল্প নেই।

৫. কারাগারে থাকা বন্দিদেরও সুরক্ষার কথা ভাবতে হবে। তাদের সঙ্গে দেখা করতে যাওয়া ব্যক্তিদেরও যথেষ্টভাবে (করোনা) পরীক্ষার পর ঢুকতে দেওয়া উচিত।

৬. হাসপাতালগুলোকে সুরক্ষা সামগ্রী যথেষ্ট পরিমাণে রাখতে হবে। ব্যক্তি উদ্যোগেও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি খেয়াল রাখা দরকার, যেন অন্যের দ্বারা আক্রান্ত না হয়ে যান।

৭. নিজেদের সচেতন থাকতে হবে। এছাড়াও কারো সাথে হাত মেলানো থেকে বিরত থাকা দরকার। অহেতুক মুখমণ্ডল স্পর্শ না করাই ভালো। হাঁচি-কাশিতে জীবাণু থাকে। সাবান কিংবা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে।