বাংলাদেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ৮ নির্দেশনা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24
The logo of the World Health Organization is seen at the WHO headquarters in Geneva, Switzerland, Thursday, June 11, 2009. The World Health Organization held an emergency swine flu meeting Thursday and was likely to declare the first flu pandemic in 41 years as infections climbed in the United States, Europe, Australia, South America and elsewhere. (AP Photo/Anja Niedringhaus)


করোনা মোকাবিলায় বাংলাদেশের জন্য আটটি করণীয় নির্দেশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর সংক্ষিপ্ত কোড হলো ‘রেসপন্স’ (Response)। আর (R) : রেডি হিউম্যান রিসোর্সেস (মানবসম্পদ প্রস্তুতকরণ), ই (E) : এক্সপান্ড ল্যাবরেটরি টেস্টিং (ল্যাব পরীক্ষার সম্প্রসারণ), এস (S) : সাসটেইন রোবাস্ট সার্ভিলেন্স (টেকসই পর্যবেক্ষণ নিশ্চিত করা), পি (P) : প্রায়োরেটাইজ কেস ম্যানেজমেন্ট (রোগী ব্যবস্থাপনায় অগ্রাধিকার), ও (O) : অরগানাইজ হেল্থ ফ্যাসিলিটিজ (স্বাস্থ্য সুবিধাদি সংগঠিত করা), এন (N) : নেটওয়ার্ক অ্যান্ড কো-অর্ডিনেট, এস (S) : সিকিউর ফান্ডিং অ্যান্ড সাপ্লাইজ (অর্থায়ন ও সরবরাহ নিশ্চিত করা) এবং ই (E) : এনসিওর ইনফেকশন কন্ট্রোল (সংক্রমণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা)।

ডব্লিউএইচওর মতে ২০২০ সালের ৬ এপ্রিল ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে কেস ফার্টিলিটি (আক্রান্তের তুলনায় মৃত্যুহার) হলো ৯ দশমিক ৭৬ ভাগ।

গত ৬ এপ্রিলের মধ্যে ৩ হাজার ৬১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ঢাকার বাইরে করা হয়েছে শতকরা ১১ ভাগ। গত ৭ এপ্রিল সারাদেশ থেকে ৫৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে শতকরা ২৩ ভাগ। রিপোর্টে আরও বলা হয়, চৌদ্দটি ল্যাবে বর্তমানে টেস্ট চলছে।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত ২১৮ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২০ জন।