লন্ডনের হিথরো বিমানবন্দরের আকাশের ঘটনা। অবতরণ করছিল একটি বিমান। এমন সময় তিন দিক থেকে তিনটি বজ্রপাত ছুঁয়ে গেল। এমনই একটি দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়।
জানা যায়, বিমানবন্দরের কাছে একটি বহুতল থেকে এক ব্যক্তি বিমানটির অবতরণের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। তখনই এমন ঘটনা তার ক্যামেরাতে ধরা পড়ে। পরে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, একটি বিমান গতি কমিয়ে নেমে আসছে। কয়েক সেকেন্ড পরেই কয়েক মুহূর্তের জন্য গোটা আকাশ আলোয় ভরে ওঠে। বিদ্যুতের তিনটি রেখা বিমানটিকে ছুঁয়ে যায়।
যিনি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন, এমন ঘটনা দেখতে পেয়ে তিনিও অবাক হয়ে যান। তার মুখ থেকে বিস্ময়সূচক শব্দ বেরিয়ে আসে।
বজ্রের তিনটি রেখা বিমানটিতে স্পর্শ করলেও বিমানটির কোনও ক্ষতি হয়নি। স্বাভাবিকভাবেই অবরতণ করে সেটি। কোনও যাত্রীরও কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে।
আসলে এই সব বিমানগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে বজ্রপাত হলেও কোনও ক্ষতি না হয়। বিমানের বাইরের দিকে এমন একটি আবরণ থাকে, যার ফলে বিমানের কোনও যন্ত্র বা যাত্রীদের উপর কোনও প্রভাব না পড়ে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
https://www.facebook.com/topbdkhobor/videos/389122835394410/?d=null&vh=e

