এমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির রাজোকারির বসন্তকুঞ্জে। অভিযোগপত্রে ছেলে লেখেন, বাবাকে বারবার মানা করেও কাজ হচ্ছে না। লকডাউন আইন লঙ্ঘন করে, রোজ রাত ৮টায় রাস্তায় বেরিয়ে পড়ছেন। ছেলের অভিযোগের ভিত্তিতে এফআইআর নেয় পুলিশ।
জানা যায়, ছেলের কথা তো দূরে থাক। সরকারি নিষেধাজ্ঞাকে হেলায় উড়িয়ে বেরিয়ে পড়ছিলেন রাস্তায়। কোনও একদিনের বিচ্ছিন্ন ঘটনা নয়। রোজই বেরোতে হচ্ছিল তাঁকে, শুধুমাত্র রাস্তায় চক্কর কাটবেন বলে। তাই বাধ্য হয়েই ৫৯ বছর বয়সি বাবার বিরুদ্ধে, থানায় এফআইআর দায়ের করলেন ছেলে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বাবা বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় সরকারি নির্দেশ লঙ্ঘনের কারণে মামলা দায়ের হয়েছে।
২১ দিনে লকডাউন করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের নীতি হলেও, পরিবারগুলির কাছে তাঁদের বাড়ির সদস্যদের ঘরে আটকে রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা ২১ দিন একজন সুস্থ মানুষের পক্ষে ঘরে চুপচাপ বসে থাকাটা সত্যিই কষ্টকর।
লকডাউন ছাড়া করোনার মোকাবিলায় বিকল্প পথ, বিশেষজ্ঞদের কাছে নেই। যে কারণে আর্থিক ক্ষতি উপেক্ষা করে, করোনা আক্রান্ত দেশগুলিতে লকডাউন চলছে।রকারি এই নির্দেশ না মানলে, মহামারী আইন ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনে শাস্তির কথা বলা রয়েছে। লঙ্ঘনকারীদের সর্বোচ্চ দু-বছরের জেলও হতে পারে। তার পরে আইন অমান্য করে অনেকেই রাস্তায় বেরিয়ে পড়ছেন।

