করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এ খবর প্রকাশের কিছুক্ষণ পর জানা গেছে, এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘শাহেনশাহ’ খ্যাত অভিনেতার ছেলে অভিষেক বচ্চনও।
বলিউডভিত্তিক জনপ্রিয় পত্রিকা ফিল্মফেয়ার শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এক টুইট বার্তায় এ তথ্য জানায়। এ ছাড়া নিজের টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন অভিষেক নিজেও।
টুইটারে অভিষেক লিখেছেন, ‘অল্প সময়ের ব্যবধানে বাবা ও আমার করোনাভাইরস পজিটিভ শনাক্ত হয়েছে। আমরা করোনায় আক্রান্ত। আমাদের পরিবারের সব সদস্য ও কাজের লোকদেরও টেস্ট করা হচ্ছে। দয়া করে কেউ দুশ্চিন্তা করবেন না, প্রার্থনা করুন।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর জানান অমিতাভ। তিনি লেখেন- ‘ আজ (শনিবার) সন্ধ্যায় আমি করোনা পজিটিভ শনাক্ত হয়েছি। হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার পরিবারের সবাই নমুনা পরীক্ষা করেছেন। রিপোর্টের অপেক্ষায়

