অ্যান্টার্কটিকার তুষারের বুক কেমন যেন রক্তলাল! শুভ্র তুষারের বুকে লাল লাল রক্তের ছোপ। যত দূর চোখ যায় একই দৃশ্য। অ্যান্টার্কটিকার এরুপ দৃশ্যের ছবি এখন ভাইরাল নেটরাজ্যে। যেন বেয়ে নেমে আসা রক্তস্রোত হিমশীতল হয়ে জমাট বেঁধেছে!
সত্যিই কি রক্তের দাগ, নাকি অন্য কিছু? এই কৌতূহলের রহস্য ভেদ করেছে ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়।
কিছুদিন আগে তারাই এই অদ্ভুত ছবি ছেড়েছিল ফেসবুকে। শেয়ার হতে হতে ভাইরাল সেই লাল বরফের ছবি।
টুইটারে এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, অ্যান্টার্কটিকার রক্তলাল বরফ জলবায়ু পরিবর্তনের অশুভ লক্ষণ। যদিও ইউক্রেনের বিজ্ঞান মন্ত্রণালয় তা বলছে না। এই মন্ত্রণালয়ের দাবি, অ্যান্টার্কটিকায় গ্রীষ্মের মাসগেলোতে পরিবেশ অনুকূল থাকার কারণেই এই মাইক্রোস্কোপিক শ্যাওলার জন্ম হয়।
জানা গেছে, ক্ল্যামিডোমোনাস নিভালিস নামের এই শৈবালগুলোর কোষগুলোতে একটি লাল ক্যারোটিন স্তর থাকে। যা এই শ্যাওলাকে অতিবেগুনি বিকিরণের হাত থেকে রক্ষা করে। সেইসঙ্গে তুষারে লাল দাগ তৈরি করে। এই লাল রঙের কারণেই, তুষার কম সূর্যের আলো প্রতিফলিত করে, দ্রুত গলে যায়।

