আইডিবি ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে মরক্কোতে অর্থমন্ত্রী


Mustafa Kamal #paperslife

আগামী ৫ ও ৬ এপ্রিল মরক্কোর মারাকাসে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা উপলক্ষে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আছেন-  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানসহ বেশ কয়েকজন।

মূলত মুসলিম দেশগুলোর জনগণের উন্নয়নের লক্ষ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৫৭টি দেশ ব্যাংকটির সদস্য। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আইডিবি উল্লেখযোগ্য হারে  সহায়তা দিয়ে আসছে।

জানা গেছে,  সম্মেলন শেষে ৬ এপ্রিল অর্থমন্ত্রী বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে যোগ দিতে লন্ডন হয়ে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশে যাত্রা করবেন।

আগামী ১২-১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী।