আইপিএল না হলে ৩০০০ রুপি ক্ষতি হবে!


ipl#paperslife

করোনা ভাইরাসের কারনে ভারতজুড়ে চলছে লকডাউন, বাড়ছে মেয়াদ। এমন অবস্থায় আইপিএল শুরু করা সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে আইপিএল।

এর ফলে প্রায় ৩০০০ কোটি রুপি ক্ষতি হবে বলে জানান বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর এক কর্তা।

বিসিসিআই কর্তা পিটিআইকে আরো বলেন, ‘আমরা আইপিএল বাতিল করতে পারি না। কারণ, তেমন হলে আমাদের ৩০০০ কোটি রুপি ক্ষতি হবে।’

পিটিআইকে বিসিসিআই কর্তা আরও বলেন, তিনটি রাজ্য পাঞ্জাব, মহারাষ্ট্র ও কর্নাটাকা ইতোমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়াবার কথা বলেছে। যা দ্বারা স্পষ্ট বোঝা যায় আইপিএল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে গড়াতে পারবে না। তবে এটা নিশ্চিত যে এটা বাতিল হবে না। এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।’

শুরুতে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত আইপিএল স্থগিত করা হয়েছিল। এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ এর আগেই (১৫ এপ্রিলের) জানানো হবে কিনা তা নিশ্চিত নয়।