করোনাভাইরাসের আক্রমণাত্মক প্রজাতিগুলো দুর্বল প্রজাতির তুলনায় ২৭০ গুণ বেশি শক্তিশালী। করোনা ভাইরাস মানবদেহের কোষের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারে।
এমনকি কোষগুলো একই সঙ্গে ভিন্ন ভিন্ন রূপের ভাইরাস বহন করতে পারে। তাই এটি রোগীর আক্রান্ত কোষকে অতিদ্রুত মেরে ফেলতে পারে।
চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক লি লেনজুয়ান গত রবিবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে হতাশাজনক এক দাবি করেছেন।
তিনি আরও জানান, ক্ষুদ্র অণুজীব করোনা ভাইরাস একের পর এক রূপ বদলে চলেছে। করোনা ভাইরাস অন্তত ৩০টি জিনগত রূপে পরিবর্তিত হয়েছে বলে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে তিনি উল্লেখ করেন।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপে ছড়িয়ে পড়ায় চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন নিয়েও জটিলতা তৈরি হয়েছে মন্তব্য করেন তিনি।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, চীনের হ্যাংঝোউ নগরীতে যেখানে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেখানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ১ হাজার ২৫০ জনের। বেশকিছু করোনা রোগীর নমুনায় কমপক্ষে ১৯টি প্রজাতি নতুন পাওয়া গেছে।
এই ভাইরাসগুলো কখনো কখনো কার্যকারিতার দিক থেকেও ভিন্ন রূপ নিয়েছে বলে লেনজুয়ানের নেতৃত্বাধীন গবেষকরা জানিয়েছেন।
খবর : সাউথ চায়না মর্নিং পোস্ট।

