আগামীকাল পরিবারসহ করোনা পরীক্ষা করবো: মাশরাফি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনায় আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে প্রতিদিনই নানারকম খবর প্রকাশিত হচ্ছে। তাই আবারও সোশ্যাল সাইটে স্ট্যাটাস দিয়ে সবকিছু পরিস্কার করলেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক।

আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ম্যাশ লিখেছেন, ‘আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।

পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না।’

তিনি লিখেন, ‘আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।

ইনশাআল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’