বাড়ি ফিরছেন ৩১৬ চীন ফেরত বাংলাদেশি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর থেকে দেশে ফেরা ৩১৬ জন বাংলাদেশি কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরছেন।

এ লক্ষ্যে আজ শনিবার বিকেল পাঁচটার দিকে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শুরু করা হয়েছে। পরীক্ষা শেষে প্রত্যেককে স্বাস্থ্য সনদ এবং সংবর্ধনা দেওয়া হবে। এরপর তাঁরা স্বজনদের সঙ্গে নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। তবে পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে রাত হয়ে যাবে বিধায় অনেকে আগামীকাল হজ ক্যাম্প ছাড়তে পারেন।

হজ ক্যাম্পে উপস্থিত বেশ কয়েকজন বাংলাদেশির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল থেকে স্বাস্থ্য ফরম পূরণ শুরু হয়েছে। এই দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিদের কারোর জ্বর বা বড় ধরনের কোনো অসুখের কথা তাঁরা শোনেননি। সবাইকে সময়মতো খাবারদাবার দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজে করে চীনের উহান শহর থেকে ৩১৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। বিমানবন্দর থেকেই সরাসরি তাঁদের আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই সপ্তাহ তাঁদের কোয়ারেন্টাইন অবস্থায় রাখা হয়। এই দুই সপ্তাহ তাঁদের কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

গত ডিসেম্বরের শেষ দিন চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নতুন ধরনের এ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২৩ জনে। এ পর্যন্ত মৃত্যু ও আক্রান্তের বেশিরভাগ ঘটনাই ঘটেছে ওই হুবেই প্রদেশে।