করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে বিশ্বের বিভিন্ন লিগ। জার্মান লিগও বন্ধ দীর্ঘদিন থেকে। অবশেষে বন্ধ হয়ে যাওয়া ফুটবল লিগ শুরু করতে যাচ্ছেন জার্মান ফুটবল ফেডারেশন।
তবে, ফুটবল মাঠে গড়ালেও এখনই সমর্থকদের মাঠে আসার অনুমতি দেয়া হবে না। অর্থ্যাৎ দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফুটবল লিগ।
বুন্দেসলিগা শুরু হলে তা হবে, ইউরোপিয়ান বড়বড় ৫টি লিগের যে কোনো একটির শুরু হওয়া। তাতে করে ইউরোপ তথা সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবেন এবং নতুন স্বপ্নে বুক বাধতে শুরু করতে পারবে।
তিনি বলেন, ‘আমি আশা করছি প্রথম যেদিন ফুটবল মাঠে গড়াবে, সেদিনের পরদিন পরিস্থিতি আরও উন্নতি হবে। এভাবে প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হতে থাকবে।’
জার্মান দৈনিক বিল্ডের বরাত দিয়ে বিভিন্ন মিডিয়া জানাচ্ছে, জার্মান ফুটবল ফেডারেশনের ৪১ পৃষ্ঠার একটি পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে, একটা স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে হলেও তারা এই লিগ শুরু করতে বদ্ধপরিকর। সেখানে দেখা যাচ্ছে, হয় ৯ মে, নয়তো ১৬ মে লিগ শুরু করার লক্ষ্য রয়েছে তাদের।
তবে, জার্মান ফুটবল ফেডারেশন যতই চিন্তা-ভাবনা করুক, গ্রিন সিগন্যাল আসতে হবে রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মের্কেলের কাছ থেকে। জার্মানির শীর্ষ ৩৬টি ক্লাব (বুন্দেসলিগা এবং দ্বিতীয় বিভাগ মিলিয়ে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ একটি মিটিংয়ের আয়োজন করে। কিভাবে লিগ পুনরায় শুরু করা যায়, তা নিয়ে।

