এবার পুলিশের আঙুলে কামড় দিয়ে মোহাম্মদ তারেক (২৫) নামের এক আসামির পালানোর ঘটনা ঘটেছে। জানা যায় গত শুক্রবার গাজীপুরের কাপাসিয়ার খিরাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায় যে, আঙুলে কামড় দিয়ে পালিয়ে যাওয়া তারেক মাদকের চার মামলার আসামি। এবং তিনি উপজেলার খিরাটি গ্রামের বাসিন্দা।
এদিকে তারেকের কামড়ে আহত কাপাসিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায় যে, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান তারেককে হাতকড়া পরানোর আগেই তিনি পুলিশ সদস্যের আঙুলে কামড় দিয়ে পালিয়ে যান।
আমরা তাকে ও তার ভাইকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে মামলার এজাহার থেকে জানা যায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন খবর পেয়ে পুলিশের এএসআই কফিল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে ইয়াবাসহ তারেককে গ্রেপ্তার করা হয়। পরে তারেককে ছাড়িয়ে নিতে তার ভাই মাসুম এসে উপস্থিত হন।
এ সময় তারেক হঠাৎ এএসআই কফিলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। তারেককে ধরতে ধাওয়া করলে তার স্বজনেরা পুলিশের ওপর হামলা চালান।
এ সময় তারা পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করেন বলে জানা গেছে।

