আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা (১১ নভেম্বর, ২০১৭)




আজ ১১ নভেম্বর, ২০১৭, শনিবার। একনজরে দেখে নেই আজকের দিনে ঘটে যাওয়া দেশ বিদেশের উল্লেখযোগ্য ঘটনা।
জাতীয়;
প্রধান বিচারপতির পদত্যাগ; প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে। শনিবার তার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছানোর কথা নিশ্চিত করেছে একটি সরকারি সূত্র।
আরও পড়ুন; পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি
ওয়াহ্হাব মিঞাই প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন: আইনমন্ত্রী
রোহিঙ্গা সংকট; মিয়ানমারের রাখাইন থেকে সেনাবাহিনীর দমন পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
আরও পড়ুন; রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার 
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা

বিএনপির সমাবেশ; আগামীকাল রোববার ২৩ শর্তে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক;
লেবানন সংকট; পদত্যাগ করা প্রধানমন্ত্রী সাদ আল-হারিরিকে আটকে রেখে সৌদি আরবই লেবানন ও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ।
আইএস সংকট; সিরিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর আলবু কামালের অর্ধেক অংশ পুনর্দখল করে নিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা বলে খবর পাওয়া গেছে।
সুইডেনের এক জনপ্রিয় রেডিও স্টেশনের ফ্রিকোয়েন্সি হ্যাক করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস)। এই স্টেশনে হঠাৎ বাজতে শুরু করলো জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি গান।
সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযান; সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুর্নীতিবিরোধী অভিযানের নামে সিংহাসনে বসার পথে সম্ভাব্য সব বাধা সরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ সমালোচকদের।
ট্রাম্পের সহযোগীর বিরুদ্ধে অভিযোগ; ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ও আঙ্কারার কাছে হস্তান্তরে সাহায্য করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী মাইকেল ফ্লিনকে তুরস্ক দেড় কোটি ডলার দিতে চেয়েছিল তুরস্ক।
ব্যবসা ও বাণিজ্য;
স্বর্ণের দাম; কয়েক বছরের মধ্যে শুধু ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বেড়েছিল। নিম্নমুখিতার ধারাবাহিকতায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও মূল্যবান ধাতুটির বৈশ্বিক চাহিদা আট বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানী তেল; অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারকদের তালিকায় সৌদি আরবের অবস্থান বিশ্বে প্রথম। জ্বালানি পণ্যটির মোট বৈশ্বিক চাহিদার ২০ দশমিক ১ শতাংশ জোগান দেয় মধ্যপ্রাচ্যের এ দেশটি।
বিনোদন ও কৃষ্টি; 
শাকিব-অপুর বিচ্ছেদ; চিত্রতারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। শোনা যাচ্ছে, শিগগিরই শাকিব খান আর অপু বিশ্বাসের নাকি আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে।
ট্রোল; সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নিয়ে ট্রোল নতুন কিছু নয়। ট্রোলিংয়ের তালিকায় রোজই যোগ হচ্ছে নতুন নতুন সেলিব্রিটির নাম। ব্যক্তিগত থেকে রাজনৈতিক, ছবি থেকে গায়ের রং। সেলিব্রিটিদের যে কোনও মতামত, যে কোনও বিষয়কেই কাটাছেঁড়া করছেন তাদের ফলোয়াররা। এ বার সেই তালিকায় যোগ হল রণবীর সিংয়ের নাম।
খেলা;
নেইমার কাঁদলেন; ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় পিএসজিতে এসে ক্লাবটির চেহারাই পাল্টে দিয়েছেন। দুর্দমনীয় গতিতে ছুটছে পিএসজি। কিন্তু তিনি আসাতেই দলে অন্তঃকোন্দল সৃষ্টি হয়েছে এমন অভিযোগও শোনা গেছে। বিশেষ করে উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি নিয়ে মাঠে ঝামেলা বেধেছিল নেইমারের, কোচ উনাই এমেরির সঙ্গেও নাকি ঠিক জমছে না ব্রাজিলীয় তারকার।
ঢাকার জয়; শহীদ আফ্রিদির ছোঁয়ায় ঢাকা ডায়নামাইটস হেসেখেলে হারালো বিপিএলের শীর্ষ দল সিলেট সিক্সার্সকে। নাসির হোসেনের দলকে তারা টানা দ্বিতীয় হারের হতাশায় ডুবালো পাকিস্তানি অলরাউন্ডারের নৈপুণ্যে।
বিজ্ঞান ও প্রযুক্তি;
স্তন ক্যান্সার; চিকিৎসার পরেও ১৫ বছর সুপ্ত অবস্থায় থেকে স্তন ক্যান্সার আবার ফিরে আসতে পারে। যেসব নারীর বড় আকারের টিউমার এবং ক্যান্সার লসিকাগ্রন্থিতে ছড়িয়ে গেছে, তাদের ক্ষেত্রে তা আবার ফিরে আসার সর্বোচ্চ ৪০% ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন; চিকিৎসার ১৫ বছর পরেও ফিরতে পারে স্তন ক্যান্সার
অ্যাপেলে লিঙ্গ সমতা; মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপেলের বার্ষিক বৈষম্য প্রতিবেদন অনুসারে বর্তমানে তাদের নারী কর্মীর সংখ্যা এক তৃতীয়াংশ।
আরও পড়ুন; লিঙ্গ বৈষম্যে সমতা আনছে অ্যাপল
চিত্র ও বিচিত্র;
ভ্যান গগের চিত্রকর্মের রহস্য; ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ছবিতে নাকি কোনও না কোনও রহস্য অবশ্যই লুকিয়ে থাকে। কিন্তু সম্প্রতি তাঁরই আঁকা একটি ছবির এমনই রহস্যোদ্ঘাটন হয়েছে, যা আঁকার সময় স্বয়ং ভ্যান গগও বোধহয় জানতে পারেননি।
আরও পড়ুন; ১২৮ বছর ধরে ভ্যান গগের ছবিতে লুকিয়ে ছিল এই রহস্য

ফ্যাশন ও প্যাশন;
পিনাট বাটার; সকালের নাস্তায় পিনাট বাটার সবার পছন্দের। আবার অনেক বাচ্চাই বাদাম খেতে তেমন পছন্দ করে না, কিন্তু পিনাট বাটারের নাম শুনলেই আবার তাদের খুশির সীমা থাকে না। তাই বাচ্চাদেরকে জন্য আমরা ঘরে বসেই পিনাট বাটার তৈরি করতে পারি।
আরও পড়ুন;  ঘরেই তৈরি করুন পিনাট বাটার