আজ ১০ নভেম্বর, ২০১৭, শুক্রবার। একনজরে দেখে নেই আজকের দিনে ঘটে যাওয়া দেশ বিদেশের উল্লেখযোগ্য ঘটনা।
জাতীয়;
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে এক অবিস্মরণীয় দিন।
আরও পড়ুন; আজ শহীদ নূর হোসেন দিবস
রোগীদের সবচেয়ে কম সময় দেন বাংলাদেশের চিকিৎসকরা। রোগীপ্রতি গড়ে ১ মিনিটেরও কম সময় দিচ্ছেন তারা। চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণা বলছে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশের চিকিৎসকরা রোগীপ্রতি ব্যয় করেন গড়ে মাত্র ৪৮ সেকেন্ড।
আরও পড়ুন; বাংলাদেশে স্বাস্থ্যসেবা: রোগীপ্রতি গড়ে ৪৮ সেকেন্ড সময় দেন চিকিৎসকরা
আরও পড়ুন; কুয়েতের ধুলো, পাকিস্তানের কুয়াশাতেই দিল্লীর বায়ু দূষণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে দেশ দুটির মধ্যে ২৫ হাজার কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি সই হয়েছে।
আরও পড়ুন; ২৫ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র-চীন
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এটিঅ্যান্ডটি এবং টাইম ওয়ার্নারকে জানিয়েছে, প্রতিষ্ঠান দুটির প্রস্তাবিত একীভবন সম্পন্ন করতে হলে সিএনএন নিউজ চ্যানেল অথবা স্যাটেলাইট অপারেটর ডিরেকটিভি বিক্রি করে দিতে হবে।
আরও পড়ুন; বিক্রি হতে পারে সিএনএন
ব্যবসা ও বাণিজ্য;
বিশ্ববাজারে স্থিতিশীল রয়েছে স্বর্ণের দাম। গতকাল পণ্যটির দাম তেমন একটা বাড়েনি। তবে প্যালাডিয়াম ও রুপার দাম বেড়েছে।
আরও পড়ুন; বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
মজুদ ফুরিয়ে আসায় বাড়তে শুরু করেছে শুকনা মরিচ ও আস্ত হলুদের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে তিনদিনে মসলাপণ্য দুটির দাম কেজিপ্রতি ৩ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে।
আরও পড়ুন; সরবরাহ সংকট: শুকনা মরিচ ও হলুদের দাম বাড়ছে
বন্যা-অতি বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ার পর কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হচ্ছে শাক-সবজি। শীতের সবজি উঠলে দাম কমবে বলে আশা থাকলেও এখনও তার প্রভাব কমেনি।
আরও পড়ুন; চড়া দামেই কিনতে হচ্ছে শীতের সবজি
বিনোদন;
জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেকটার’র নাম ভূমিকায় অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেইগ। এই ছবিটিতে বন্ড গার্ল হয়েছেন ৫০ বছর বয়সী ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি।
আরও পড়ুন; ফের বন্ড গার্ল হবেন মনিকা বেলুচ্চি
বিজ্ঞান ও প্রযুক্তি;
আসছে ডিসেম্বরে নিজেদের নকশায় সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এক প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন; নতুন নকশা আসছে স্ন্যাপচ্যাটে
একদিনে বিটকয়েন তার মূল্যের ৫ শতাংশের বেশি হারিয়েছে। বর্তমানে প্রতিটি বিটকয়েন ৬ হাজার ৮শ ডলারে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন; বিটকয়েনের দাম কমেছে ৫% এর বেশি
চিত্র ও বিচিত্র;
বিশ্বজুড়ে বেশ সমাদৃত ভারতীয় ও পাকিস্তানের খাবার। শুধু ভারতীয় উপমহাদেশেই নয় অন্যান্য দেশেও এই খাবারগুলোর বেশ জনপ্রিয়তা রয়েছে। আর এসব খাবারের সবচেয়ে বড় গুণ এই খাবারগুলোর গন্ধ। আর এতেই বিরক্ত হয়ে এক অদ্ভুত কথা বললেন ব্রিটেনের এক ব্যক্তি।
আরও পড়ুন; খাবারে দুর্গন্ধ; ভারত-পাকিস্তানের ভাড়াটে নয়
আগামী বছরের ৫ মে নাসার ইনসাইট মঙ্গলের দিকে যাত্রা করার কথা। বিশ্বের বিভিন্ন দেশের ২ কোটি ৪২ লাখ ৯ হাজার ৮০৭ জন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নাসার ওই ইনসাইটে টিকিট বুক করেছেন। এদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ভারতীয়।
আরও পড়ুন; মঙ্গলে যেতে টিকিট কাটছে আড়াই কোটি মানুষ
ফ্যাশন ও প্যাশন;
সব বাচ্চারাই ললিপপ খেতে বেশ ভালবাসে। এই খাবারটি তৈরি বেশ সহজ হলেও, সাধারণত বাইরে থেকেই কিনে খাই। কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো মানসম্পন্ন হয় না। তাছাড়া ঘরেই যখন তৈরি করা যায় তখন বাইরে থেকে কিনে কেন খাব?
আরও পড়ুন; ঘরেই ললিপপ তৈরি করে চমকে দিন সবাইকে
