আজ আশরাফুলের জন্মদিন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আমরাও পারি! বড় দলগুলোর চোখে চোখ রেখে লড়াই করতে আমরা পারি, জিততে পারি। এই বিশ্বাসটা যিনি জন্মিয়েছিলেন, তিনি মোহাম্মদ আশরাফুল।

আজ (মঙ্গলবার) পূরণ হলো আশরাফুলের ৩৬ বছর। ১৯৮৪ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ছোটখাটো গড়নের এ প্রতিভাবান ব্যাটসম্যান।

২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের প্রথম টেস্ট ম্যাচেই করেন সেঞ্চুরি, তখন তার বয়স মাত্র ১৭ বছর ৬১ দিন। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এত অল্প বয়সে সেঞ্চুরি করতে পারেননি বিশ্বের আর কোন ক্রিকেটার। অভিষেকের এই সেঞ্চুরি দিয়েই দেশের ক্রিকেটে অমর হয়ে থাকতে পারতেন আশরাফুল।

মোহাম্মদ আশরাফুল নামটি শুনলে এখন আর শুধু অভিষেকে সর্বকণিষ্ঠ সেঞ্চুরিয়ান কিংবা কার্ডিফে অস্ট্রেলিয়া বধের নায়কের চেহারাই ভেসে ওঠে না, একইসঙ্গে উঁকি দেয় ম্যাচ ফিক্সার মোহাম্মদ আশরাফুলের কথাও। ২০১৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং করে নিষিদ্ধ ছিলেন ৫ বছর।

ফিক্সিংয়ের কালো অধ্যায় পেরিয়ে আবারও জাতীয় দলে ফেরার সংকল্প রয়েছে দেশের ক্রিকেটের প্রথম মহাতারকার। ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগের এক আসরে করেছেন রেকর্ড পাঁচ সেঞ্চুরিও। তবে ধারাবাহিকতা দেখাতে পারছেন না কোনভাবেই। যে কারণে জাতীয় দলের আশপাশেও আসতে পারেননি তিনি।