আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সম্প্রতি লাইনের সম্প্রসারণ কাজের জন্য শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীসহ ধামরাই, মানিকগঞ্জ, আশুলিয়া, জিরাবো, সাভার ক্যান্টনমেন্ট এলাকা, ইউনাইটেড পাওয়ার, সাভার ডিআরএস সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেনানিবাসের আবাসিক এলাকা, মহাখালী ডিওএইচএস, বনানীর শহীদ তাজউদ্দীন আহমদ সরণির উভয় পাশে, পূর্ব নাখালপাড়া ও বনানী এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, শিল্প গ্রাহক এবং সিএনজি স্টেশনগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।