আত্মহত্যা করতে চেয়েছিলেন শ্রীশান্ত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর উঠে এসেছে অনেক অজানা তথ্য। অনেকেই মনের ঝাপি খুলে দিয়েছেন, জানাচ্ছেন নিজেদের আক্ষেপ-হতাশার গল্প।

ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ শামি, রবিন উথাপ্পা বলেছিলেন তাঁরাও একটা সময় হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন।

এবার একই দাবি করলেন শ্রীশান্ত। তিনিও নাকি একটা সময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে মা-বাবা ও পরিবারের কথা ভেবেই শেষমেষ ওরকম কোনো সিদ্ধান্ত তিনি নেননি।

২০১৩ আইপিএল ফিক্সিংয়ে জড়িত ছিলেন তিনি। বিসিসিআই তাঁকে আজীবন নির্বাসনে পাঠিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই সাজা কমিয়ে সাত বছরের নির্বাসনের শাস্তি দিয়েছিল তাঁকে। সেই শাস্তির মেয়াদ এবার শেষ হতে চলেছে।

ভারতীয় দলের পেসার আবার ক্রিকেটে ফিরবেন। তবে তার আগে নিজের জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলেছেন শ্রীশান্ত।

শ্রীশান্ত বলেছেন, ‘তখন আমি সব সময় ভয়ে ভয়ে থাকতাম। বাড়ি থেকে বের হতে ভয় লাগত। এমনকী আমার পরিবারের কেউ বাড়ি থেকে বের হলে আমি ভয়ে ভয়ে থাকতাম। আমার খালি মনে হত আমাকে বা আমার পরিবারের কাউকে কেউ অপহরণ করে নেবে। সবসময় নিরাপত্তাহীনতা কাজ করত। বাইরের লোকের কাছে আমি শ্রীশান্ত। কিন্তু বাড়ির লোকের কাছে আমি তাদের গোপু। আমি খালি ভাবতাম এত খারাপ কিছু কেন আমার সঙ্গেই হচ্ছে! আমার দোষটা ঠিক কোন জায়গায়! সবদিক থেকে হতাশা আমাকে গ্রাস করছে। নিজের ঘরে সারাক্ষণ চুপচাপ বসে থাকতাম। কান্না পেত।”

তিনি আরও বলেন, কিন্তু আমার দুর্বল দিকটা তাদেরকে জানাতে চাইনি। নিজেকে শেষ করে দেওয়ার কথা মাথায় এসেছিল। কিন্তু তখনই মনে হত মা-বাবার কথা। আমার চলে যাওয়াটা হয়তো তারা মেনে নিতে পারবেন না। তাই অনেক কষ্টে নিজেকে সামলাতে পেরেছিলাম।’