সম্প্রতি টুইটারে রটে যায় প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা আত্মহত্যা করেছেন এমন খবর। সঙ্গে সঙ্গে লেবানিজ-আমেরিকান এই পর্নতারকার আত্মঘাতী হওয়ার খবর ছড়িয়ে যায় চতুর্দিকে। বাস্তবে যা একেবারেই মিথ্যা।
ভক্তদের সঙ্গে মাইক্রো ব্লগিং সাইটে চ্যাট করার সময়ই মিয়ার চোখে পড়ে সেই টুইট, লেখা, ‘শকিং! মিয়া খলিফা আত্মঘাতী হয়েছেন. RIP #miakhalifa’!
এরপরই পালটা টুইট করেন মিয়া। মজা করেই তিনি লেখেন, ‘দয়া করে এটা ভেবো না, যে কোন বন্ধুরা শোকবার্তা পাঠাচ্ছে না, তার কোনও ট্র্যাক রাখছি না’
এরমধ্যে সম্প্রতি টিকটকে এসেছিলেন মিয়া খলিফা। সেখানেই তিনি দেখিয়েছেন, নাক নিয়ে কত কেরামতি করা যায়, তার নানান ধরন। তিনি বলেন, ‘১৫ বছর ধরে এমনটা ভাবছিলাম। অবশেষে হল।’
এদিকে করোনার জেরে বিয়েটা পিছোতে বাধ্য হয়েছেন প্রাক্তন এই পর্নস্টার। এবছর জুনেই বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্য়পী মহামারীর কারণে অনির্দিষ্টকালের জন্য় বিয়ে পিছিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ে পিছোনোর খবর জানিয়েছিলেন।
গতবছর মার্চে মিয়াকে প্রোপোজ করেন সুইডিশ শেফ রবার্ট স্যান্ডবার্গ। একবছর প্রেমপর্বের অবসান ঘটিয়ে এবছর জুনে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কিন্তু হলো কই…

