বিনোদন প্রতিবেদক
জহির করিমের রচনায় নির্মাতা আদিত্য জনি নির্মাণ করেছেন নাটক ‘স্বপ্নের করিডোর’। নাটকে সাইক্রিয়াট্রিস্ট্রের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
‘অন্তরীপ প্রোডাকশনের’ ব্যানারে তিনি ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন, নওশিন, নোভা, তালহা খান, নাদিয়া মিম, হৃদিতা ও হৃসিতা।
‘স্বপ্নের করিডোর’ নাটক প্রসঙ্গে আদিত্য জনি বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গল্প এটি। আমার কাছে খুবই ভালো লেগেছে। কাজ করেও খুব মজা পেয়েছি। আর্টিস্টরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সব দিক থেকেই সব কিছু ভালো ছিল।’
নাটকটির রচয়িতা জহির করিম বলেন, ‘এটি মূলত ইয়াং জেনারেশনের ডিপ্রেশন নিয়ে করা একটি শিক্ষণীয় নাটক। আজকালকের ছেলেমেয়েদের মধ্যে অনেকেই ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশনটা ওদের একটা খোলস হয়ে গেছে। কেন ডিপ্রেশনে আছে, সেটির সঠিক বর্ণনা ওরা দিতে পারে না, কিন্তু ডিপ্রেসড। এই নিয়েই নাটকটি লেখা।’
খুব শীঘ্রই কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘স্বপ্নের করিডোর’ দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
