অনার্য আদিমের কবিতা




১)
সৌন্দর্যে পচন ধরে না কোন দিন
মৌলিক মনের নেই মরণ।
বাতাসের বোতাম খুলে ভেবেছি,
তোমার সঞ্জীবনী ভালবাসার নিঃশ্বাস-
সাথীতারার সপ্তর্ষি সুখ ঘরানার জাদু
শরীর বিলাসী রুপের ঘাতক
অবিশ্বাসী চেতন ছাড়া সম্পর্কের হাড় প্রেমের
অথচ রূপান্তরিত সৃষ্টির জীবন এই পৃথিবীর
শুধু,তোমার-আমার সেমিকোলন
২)
চোরা পৃথিবীর সরল বিশ্বাসে
যে কাকটি চোখ বন্ধ করে ডিম লুকিয়েছে,
দিনের প্রদীপ্ত আলোয়…
মৃত্যুর পরে চোখ খুলে দেখে,
মানুষ তার ডিম ভেজে-খাচ্ছে !
আরও পড়ুন;
একটি ফুলের মৃত্যু
ঝাড়ু
আঁধারের দীপিকা