করোনা সংক্রমণের কারণে দেশে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে নিষেধাজ্ঞা এর আগে ৩০ এপ্রিল থেকে বৃদ্ধি করে ৭ মে পর্যন্ত করা হয়েছে।
তবে সেখানে উল্লেখ করা হয় যে, চীনের ফ্লাইটগুলো এর আওতামুক্ত থাকবে। করোনার কারণে এ নিয়ে এখন পর্যন্ত চতুর্থ দফা নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
সরকারের নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব ও সবার সর্বাত্মক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আমরাও ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছি। তবে চীনের ফ্লাইট, বিশেষ ফ্লাইট এবং কার্গো ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।’
এর আগে করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয়।

