নিম্ন মানের স্টেডিয়ামের কারণে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে পারবে না জিম্বাবুয়ে। এমন সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান (সিএএফ)।
গত বছর সিএএফ জিম্বাবুয়ের স্টেডিয়াম তদন্তে গিয়েছিল। তখনই তারা ফুটবল অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছিল স্টেডিয়াম উন্নত করার। কিন্তু সে নির্দেশ আমলে নেয়নি জিম্বাবুয়ে। তাই এখন এমন এক কঠিন সময় পার করতে হচ্ছে জিম্বাবুয়ে ফুটবল সংস্থাকে।
আফ্রিকান কাপ অব নেশনশের কোয়ালিফাইং ম্যাচে আগামী মাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলজেরিয়াকে আতিথেয়তা দেওয়ার কথা জিম্বাবুয়ের। কিন্তু এখন নিরপেক্ষ ভেন্যু খুঁজতে হচ্ছে তাদের। জিম্বাবুয়ের বাকি ম্যাচগুলোও খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।

