আপত্তিকর ছবি ডিলিট করতে টুইটারে নতুন ফিচার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আপত্তিকর ছবি ডিলিট করতে নতুন একটি ফিচার নিয়ে এসেছে টুইটারে।

সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেকের কাছ থেকে বিভ্রান্তিকর, আপত্তিকর ছবি পেয়ে থাকেন।

সেফ ডিএম (Safe DM) নামের নতুন এই ফিল্টারটি আপত্তিকর ছবি পাঠানো বন্ধের পাশাপাশি ডিলিট করতে পারবে।

সেফ ডিএম টিম দাবি করেছে, ফিল্টারটি তৈরি করার পর সাধারণ মানুষের থেকে তারা ৪ হাজার আপত্তিকর ছবি পেয়েছেন। প্রায় সবগুলোই ডিলিট হয়ে গেছে।

টুইটার ডেভেলপার কেলসি ব্রেসার অপরিচিত এক পুরুষের কাছ থেকে আপত্তিকর ছবি পাওয়ার পর নতুন এই ফিল্টারের কথা ভাবেন বলে জানা যায়।

মিস ব্রেসার বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ইচ্ছা করলে তার ব্যবহারকারীদের সাইবারফিশিং থেকে আরও রক্ষা করতে পারে।

তবে নতুন এই ফিল্টারটি অন্য যোগাযোগমাধ্যমে এখনই ব্যবহার করা যাবে না।

জানা যায়, ফিল্টারটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই ব্যবহার করে।

আরো জানা যায়, সফটওয়্যারটি আপত্তিকর ছবি শনাক্ত করে উভয় ব্যবহারকারীকে সতর্ক করে ছবি ডিলিট করবে।