আফগানিস্তানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১১ তালেবান জঙ্গি নিহত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনার সংক্রমণের মধ্যেই এবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমন্দে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১১ তালেবান জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬ জঙ্গি। শনিবার আফগান পুলিশের বরাতে ১১ তালেবান নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

আফগান পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নাদ আলি, ওয়াশির ও সাংগিন জেলার চেক পয়েন্টে সশস্ত্র পুলিশের উপর অতর্কিতে হামলা চালানোর চেষ্টা করে তালেবানরা। এসময় পুলিশ পাল্টা গুলি চালাতে শুরু করলে, দু-পক্ষের সংঘর্ষে ১১ তালেবান নিহত হয়।

তবে সংঘর্ষে আফগান বাহিনীর কেউ হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনও বিবৃতি দেয়নি।

এদিকে, শনিবার সকালেই দক্ষিণাঞ্চলীয় খোস্ত প্রদেশের ইয়াকুবি জেলায় বন্দুকবাজের অতর্কিত হামলায় ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিওরিটি চিফ নিহত হয়েছেন।

অন্য দিকে, পাকিস্তান সীমান্ত ঘেঁষা পূর্ব পাকতিয়া প্রদেশে শনিবার এক বিস্ফোরণে দুই আফগান সীমান্তরক্ষী নিহত হয়েছেন। রাস্তার ধারে বোমা রাখা ছিল। পুলিশের একটি গাড়ি তাতে ধাক্কা মারলে, বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই নিহত হন দুই সীমান্তরক্ষী।

সূত্রের খবর, বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে পাকতিয়ার পাটান জেলার মকবালো উপত্যকায়। আফগান-পাকিস্তান সীমান্তের কাছেই। এই অঞ্চলটি আফগানিস্তানের সবথেকে ভয়ংকর জায়গা। গত সপ্তাহে তালিবানদের হামলায় এই অঞ্চলে ১৪ আফগান সেনা শহিদ হয়েছেন।

সূত্র: এই সময়।

আফগান সেনার উপর তালিবানি হামলার পরপরই আকাশপথে জোড়া প্রত্যাঘাত করে মার্কিন সেনা। কয়েক ঘণ্টার ব্য়বধানে দুই প্রান্তে এই বিমানহামলা চালানো হয়। তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার পর এই প্রথম মার্কিন বিমান হামলা চালানো হয়েছে তালিবান ঘাঁটি লক্ষ্য করে।

শনিবারের বিস্ফোরণে আরও ২ সীমান্তরক্ষী জখম হয়েছেন। তবে, ন্যাশনাল আর্মির সদর দফতর থেকে এদিনের বিস্ফোরণ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।