করোনায় আক্রান্ত হয়ে প্রিয়জন হারাচ্ছেন অনেকেই। কাছের মানুষ মারা যাচ্ছেন, অথচ কিছু করতে পারছে না কেউ। এক ক্ষুদ্র অনুজীবে অসহায় পুরো বিশ্ব।
এমন অবস্থায় করোনায় আক্রান্ত হওয়ার পর প্রায় এক মাস পরে দেখা হয় লন্ডনের দম্পতি জর্জিয়ো ও রোজার। দেখা হওয়া মাত্রই চোখের জলে ভেসে গেলেন বৃদ্ধ দম্পতি।
দু’জনের মুখে একটাই কথা, আমরা বেঁচে আছি! কারণ করোনো বৃদ্ধদের জন্যই সবচেয়ে বেশি ভয়ের।
স্বামী-স্ত্রী দু’জনের ছিলেন করোনা আক্রান্ত। স্বামী সুস্থ হলেও, স্ত্রী এখনো সম্পুর্ণ সুস্থ নন। তবে করোনার হাত থেকে মুক্ত।
তাই অসুস্থ স্ত্রীকে একবার চোখে দেখার জন্য হাসপাতালকে অনুরোধ করেন বৃদ্ধ জর্জিয়ো। তারপর স্ত্রীকে সামনে দেখেই চোখের পানি আর ধরে রাখতে পারলেন না।

