আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলা ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন।
তবুও পাকিস্তানের একজন বোলারকে খেলতে ভীষণ ঝামেলা লাগতো বলে জানালেন প্রোটিয়া দলের সাবেক এই ব্যাটসম্যানের।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির এক ‘ইন্টারভিউ শো’তে আমলা জানান, পাকিস্তানি বোলারদের মধ্যে তার কাছে সবচেয়ে কঠিন লাগতো মোহাম্মদ আসিফকে। মূলত আসিফের দুইদিকে বল সুইং করানোর সামর্থ্যই তাকে কঠিনতম বোলারে পরিণত করেছিল।
তিনি আরো বলেন, ‘আমার জীবনে খেলা সেরা বোলার মোহাম্মদ আসিফ। তার নিয়ন্ত্রণ ছিল অসাধারণ। নতুন বলে সে দুইদিকেই সুইং করাতে পারত। প্রতিটি বলেই মনে হতো, এই বুঝি আউট হয়ে গেলাম। আমার চোখে সে দুর্দান্ত একজন বোলার।’
ক্যারয়ারে ১৮১ ওয়ানডেতে তিন অঙ্কের ফিগার স্পর্শ করেছেন ২৭ বার আমলা। আর ১২৪ টেস্টে ২৮ বার সেঞ্চুরি করেছেন।

