পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের শাসনতন্ত্রে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। এ বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
আজ রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুনঃ জাপান মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়
ড. এ কে আব্দুল মোমেন বলেন, মার্কিন পর্যবেক্ষক দল জানতে চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে। আমরা তাদের জানিয়েছি, সুষ্ঠু নির্বাচন হবে, তবে সংঘাতহীন হবে কি না তার নিশ্চয়তা দিতে পারছি না। এজন্য সব দলকে সহযোগিতার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে। তবেই, সংঘাতহীন নির্বাচন হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি মানুষের সঙ্গে সম্পৃক্ত না। ২০১৪ সালে তারা নির্বাচন বয়কট করেছে, ২০১৮ সালে তারা এক আসনে একাধিক প্রার্থী দেয়ায় ভরাডুবি হয়েছে। এবার আমরা একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবো। এজন্য, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে, জাল ভোট যেন না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদেরও স্বাগত জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এই সরকারের আমলে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। তবে,
পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে ২ ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে যান ছয় সদস্যের মার্কিন পর্যবেক্ষক দল। সন্ধ্যায় সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

