যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত করতে যাচ্ছে জঙ্গি সংগঠন তালেবানের। এ তথ্য জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
এক বিবৃতিতে মুজাহিদ বলেন, আগামী ২৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে শান্তি চুক্তিতে সই করবে যুক্তরাষ্ট্র ও তালেবান।
এ বিষয়ে আরো জানা যায়, চুক্তি স্বাক্ষরের আগে আগামী এক সপ্তাহ আফগানিস্তানে উপযুক্ত নিরাপত্তা পরিস্থিতি তৈরি করা হবে।
এদিকে, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, তার দেশের সেনাবাহিনী, আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনা এবং তালেবান যৌথভাবে আগামী এক সপ্তাহ সারাদেশ সহিংসতা বন্ধ রাখতে সম্মত হয়েছে।

