আল্লামা আহমদ শফী আবারও আইসিইউতে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গুরুতর অবস্থায় আল্লামা আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। রোববার (৭ জুন) দিবাগত রাত ৯টার দিকে তাকে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। এরআগে তিনি বেশ কিছুদিন এই মাদ্রাসাতেই চিকিৎসাধীন ছিলেন।

আজ সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, বার্ধক্যজনিত কারণেই শরীর দুর্বল হয়েছে হুজুরের। রোববার রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন। শারীরিক অন্যান্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে, সবকিছু স্বাভাবিক এসেছে।

আহমদ শফীকে হাসপাতালে আনার খবর পেয়ে রোববার রাতে হাসপাতালে গিয়েছিলেন ইসলামী চট্টগ্রাম ছাত্র খেলাফত যুগ্ম সম্পাদক ওসমান কাসেমী। তিনি জানান, কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন আল্লামা শফী। রোববার শরীর বেশি খারাপ হলে মাগরিবের পর মাওলানা আনাস মাদানীসহ কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন।

চট্টগ্রামের হাটহাজারীর স্থানীয় একজন বলেন, ‘গত কয়েকমাসে দফায় দফায় হাসপাতালে যেতে হয়েছে আহমদ শফীকে। ১১ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর ১৪ এপ্রিল ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে ফিরে গিয়ে হাটহাজারী মাদ্রাসাতেই অবস্থান করছিলেন। একইসঙ্গে তার চিকিৎসাও চলছিল।’

প্রসঙ্গত, আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে ১১ এপ্রিল ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে এমএ (আরবি-ইসলামিক স্টাডিজ)-এর সমমান ঘোষণা করেন।