করোনাভাইরাসের মহামারিতে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। এমন অবস্থায় জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড।
ম্যাচগুলো হবে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে। এমনটাই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দু’দলের প্রথম টেস্টটি হবে ৮ জুলাই। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই ও ২৪ জুলাই।
উইন্ডিজ দল ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে। ক্যারিবিয়ানদের রাখা হবে ওল্ড ট্রাফোর্ডে এবং তিন সপ্তাহের ধরে সেখানেই অনুশীলন করবেন তারা।
প্রথম ম্যাচ হবে সাউদ্যাম্পটনে। পরের দুটি ম্যাচ হবে ল্যাঙ্কাশায়ারে। তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে রাখা হয়েছে।
কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ চালনা সম্ভব না হলে সেক্ষেত্রে এজবাস্টনকে বেছে নেওয়া হবে। এছাড়া এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে।

