ইউএনওরা পাচ্ছেন ৫০টি পাজেরো


mustafa kamal #paperslife

‘পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ’;  উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য কেনা হচ্ছে এমন ৫০টি পাজেরো। প্রতিটির দাম ৯৪ লাখ টাকা। সে হিসেবে ৫০টির দাম পড়বে ৪৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ সব গাড়ি কেনা হবে।

বৈঠকে উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, সরকারি যানবাহন অধিদপ্তর ২০০৬-২০০৭ অর্থবছর থেকে ইউএনওদের সরকারি ও দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জিপ বরাদ্দ দিয়ে আসছে। পুরোনো জিপগুলোর আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এগুলো মেরামত করে প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গতিশীলতা ব্যাহত হচ্ছে। ৫০টি জিপ গাড়ি উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কিনতে সময় লাগবে। তাই সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা দরকার।